শিরোনাম :
আরো তিন কার্গো এলএনজি আমদানি করছে সরকার বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন পরিবেশ রক্ষায় নদী ও সবুজায়ন কর্মসূচি জোরদার স্বাস্থ্যকর জীবনযাপনে ছোট পরিবর্তনের বড় প্রভাব জনস্বার্থে নীতিনির্ধারণে নাগরিক মতামতের গুরুত্ব প্রবাসীদের সেবায় অনলাইন কার্যক্রম বাড়ানোর দাবি সামাজিক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের আহ্বান আদালত প্রাঙ্গণে মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে আলোচনা জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন উদ্যোগ শিক্ষা ব্যবস্থায় নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

আরো তিন কার্গো এলএনজি আমদানি করছে সরকার

রিপোর্টারের নাম: kaler probaho
  • সংবাদ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠান থেকে এই এলএনজি আমদানি করতে ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২৪ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি-১০৫ (৩) (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছরের ৮-৯ জুন, ৯-১০ জুন এবং ১৪-১৫ জুন সময়ে এসব এলএনজি দেশে আসবে।
 
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এই তিন কার্গো এলএনজি আমদানি করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300