শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪,৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্পে ১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত আরো তিন কার্গো এলএনজি আমদানি করছে সরকার বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন পরিবেশ রক্ষায় নদী ও সবুজায়ন কর্মসূচি জোরদার স্বাস্থ্যকর জীবনযাপনে ছোট পরিবর্তনের বড় প্রভাব জনস্বার্থে নীতিনির্ধারণে নাগরিক মতামতের গুরুত্ব প্রবাসীদের সেবায় অনলাইন কার্যক্রম বাড়ানোর দাবি সামাজিক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের আহ্বান আদালত প্রাঙ্গণে মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে আলোচনা জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন উদ্যোগ শিক্ষা ব্যবস্থায় নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
ad728

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম: kaler probaho
  • সংবাদ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।  

বুধবার (১৩ মে) রাত সোয়া ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা টারজান এলাকায় জড়ো হয়। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের মেয়েদের আবাসিক হলসমূহ সংলগ্ন সড়ক ও চৌরঙ্গী মোড় হয়ে প্রক্টরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বারবার নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারা গত মঙ্গলবার রাতে ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রক্টরিয়াল বডির দায়িত্বহীনতার অভিযোগ তুলে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করেন। এসময়, তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও পদত্যাগ দাবি করেছেন।

শিক্ষার্থীরা জানান, ওইদিন রাত পর্যন্ত উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।

আন্দোলনকারীরা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে রাত সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলতে দেখা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300